বিয়ের প্রথমদিন থেকেই স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ও মারধরের অভিযোগে এক ব্যক্তিকে ৮০ ঘা বেত মারার দণ্ড দিয়েছেন আরব আমিরাতের এক আদালত। মাত্র ৭ দিনের মাথায় তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। বউ পেটানোর দায়ে ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে দু’মাসের কারাদণ্ড ও ৫ হাজার দিরহাম
জরিমানা করা হয়। কিন্তু এ রায়ের বিরুদ্ধে আপিল করে ওই ব্যক্তি। অবশেষে গত বৃহস্পতিবার নতুন এ রায় ঘোষণা করা হয়। এক পুলিশ কর্মকর্তা জানান, গত নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। কিন্তু বর এ বিয়েতে প্রথম থেকেই অসন্তুষ্ট ছিলেন। কনেকে ১০ লাখ দিরহাম যৌতুক দিয়ে বিয়ে করতে সর্বস্বান্ত হতে হয়েছে তাকে বলে অভিযোগ আনেন। অনলাইন গালফ নিউজ জানিয়েছে, এ নিয়ে বিয়ের প্রথম দিন থেকেই অশান্তির শুরু। ওই কর্মকর্তা জানান, অর্থনৈতিক অসঙ্গতি তাদের সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। বিয়ের পর পর আশা করেছিলেন স্ত্রী তার জন্য কোন দামি উপঢৌকন সামগ্রী নিয়ে আসবেন। কিন্তু আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় ক্ষিপ্ত বর তার স্ত্রী’র সঙ্গে বচসায় লিপ্ত হয়। তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে দেয়। উত্তপ্ত কথা কাটাকাটির এক পর্যায়ে সদ্য বিয়ে করে আনা স্ত্রী’র গায়ে হাত ওঠাতেও দ্বিধা করেনি। প্রচণ্ড মারধর করে তাকে। নির্যাতনে অতিষ্ঠ হয়ে পার্শ্ববর্তী থানায় ছুটে যান স্ত্রী। স্বামীর নামে একটি অভিযোগ দায়ের করেন। তিনি বিয়ে বিচ্ছেদের জন্যও আবেদন জানান। অবশ্য, বর তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, অকারণেই তার স্ত্রী এসব মিথ্যে অভিযোগ এনেছেন।
সূত্র: মানবজমিন ডেস্ক, ২৪/১২/২০১১

No comments:
Post a Comment