সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাতটায় একজন এবং অপরজনের লাশ ১০টার দিকে সুরমার শাখা নদী চেঙ্গেরখাল থেকে উদ্ধার করা হয়। বখাটেরা তাঁদের নদীতে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহতদের নাম খায়রুল কবীর ও দীপঙ্কর ঘোষ। দুজনই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
নৌভ্রমণে যাওয়া অন্য শিক্ষার্থীদের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে পাঁচ ছাত্র ও তিন ছাত্রী মিলে চেঙ্গেরখালে নৌভ্রমণে যান। ফেরার পথে সন্ধ্যায় তাঁদের নৌকাকে আরেকটি নৌকায় থাকা একদল বখাটে তাড়া করে। এ সময় তিন ছাত্রীসহ ছয়জন ঘটনাস্থল থেকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পারলেও তাঁদের সঙ্গে থাকা খায়রুল ও দীপঙ্কর ফিরতে পারেননি। বখাটেরা তাঁদের নদীতে ফেলে হত্যা করেছে বলে অন্যরা দাবি করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায় নদী থেকে দুই ছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে তাঁরা জানতে পারেন। পুলিশ রাত থেকেই ঘটনাস্থলে ছিল। আজ সকালে দুজনের লাশ উদ্ধার করা হয়।
বেলা ১১টায় পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, খায়রুলের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। তবে দীপঙ্করের মরদেহ সহপাঠীরা ক্যাম্পাসে নিয়ে গেছেন। সেখানে তাঁরা মরদেহ নিয়ে বিক্ষোভ করছেন।

No comments:
Post a Comment