বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০১১
মেয়েদের পতিতাবৃত্তিতে বাধ্য করার দায়ে অভিযুক্ত এক পাচারকারীচক্রের নেত্রীর ফাঁসির রায় কার্যকর করেছে চীন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক আদালত ওয়াং জিকিকে ২০১০ সালের আগস্টে তার বিরুদ্ধে অপরাধী সংগঠনকে সুসংগঠিত করা ও নেতৃত্ব দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেয়। অভিযোগে বলা হয়, সে ও তার বোন অসংখ্য মেয়েকে সেলুন বা হোটেলে কাজ দেয়ার নামে বেশ্যাবৃত্তিতে বাধ্য করেছে।
অভিযুক্তরা মেয়েদের পরিচয়পত্র জব্দ, তাদের আয়ের টাকা বাজেয়াপ্ত করে ও তাদেরকে আটক রেখে এই কাজে বাধ্য করতো। অনেক সময় সুনাম বিনষ্ট করার ভয় দেখিয়ে তারা মেয়েদের আয়ত্তে আনতো বলে অভিযোগপত্রে বলা হয়।
No comments:
Post a Comment