Showing posts with label নরপশু. Show all posts
Showing posts with label নরপশু. Show all posts

Monday, December 19, 2011

যে আগাইবা, তারে ধরে আগুনে ফেলব

‘যে আগাইবা, তারে ধরে আগুনে ফেলব, যাও ভাগো, আগে নিজেরে বাঁচাও...!’ 
সিলেটে গত রোববার বাসে অগ্নিসংযোগের পর আটকে পড়া এক যাত্রীকে উদ্ধারে সহযাত্রীরা এগিয়ে গেলে দুর্বৃৃত্তরা এভাবেই হুংকার ছাড়ে। বাস থেকে নামতে গিয়ে আহত মকবুল হোসেন গতকাল সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওই ঘটনার বর্ণনা দেন। 

Friday, December 16, 2011

বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে নদীতে ফেলে হত্যা!

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাতটায় একজন এবং অপরজনের লাশ ১০টার দিকে সুরমার শাখা নদী চেঙ্গেরখাল থেকে উদ্ধার করা হয়। বখাটেরা তাঁদের নদীতে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

Tuesday, December 13, 2011

‘চোখ বন্ধ কর, গহনা পরাবো’ বলেইস্ত্রীর কব্জি কেটে ফেলল স্বামী



হাওয়া আক্তার ওরফে জুঁইয়ের (২০) ‘অপরাধ’ স্বামীর নিষেধ স্বত্তেও পড়াশোনা করা।
 বিয়ের পরপরই অশিক্ষিত স্বামী তাকে জানিয়ে দেয় আর পড়াশোনা করা যাবে না।
 কিন্তু লেখাপড়ার প্রতি অদম্য টানে জুঁই নরসিংদী সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে 
ভর্তি হয়। নির্বাচনী পরীক্ষায়ও ভাল ফল করে সে।

Sunday, December 11, 2011

কবর খুঁড়ে ৪৮ মৃত নারী ধর্ষণ: পাকিস্তানি যুবকের স্বীকারোক্তি-Vedio





ভিডিও লিংকটি ইউটিউবের ছিল। এবং ভিডিওটি ঠিকমত দেখে থাকলে, লক্ষ্য করার কথা, ওটা SAMAA চ্যানেলে প্রচারিত হয়েছিল।
মূল ঘটনাটি পাকিস্তানের করাচির এক কবর স্থানের।
রিপোর্টারের নাম জেসমিন।
ঘটনাটি যে কবর স্থানে ঘটেছিল, সেখানে সরেজমিন প্রতিবেদন দেখুন --

ধর্ষক যুবক ২৬/২৭ বছর বয়সী। কবর স্থানে পানি দেয়ার কাজ করতো সে। ওখানেই আরেক সহকর্মী যোগে ৪৮ টি মৃত নারীর খবর খুঁড়ে ধর্ষণ করেছিল তারা।
যুবক ৪৮টি ধর্ষনের কথা সরাসরি স্বীকার করলেও, দেখা গেছে, সে এরপর এককভাবে আরো কিছু ধর্ষণ করে। যুবক এখানে কখনো দু’টো/তিনটে এমন সংখ্যা বলে।
তবে অন্যান্য রিপোর্টে দেখা যায় -- যুবক কর্তৃক কবর খুঁড়ে নারী শব ধর্ষণ সংখ্যা ৬৫!!!
কবর স্থানের অন্যান্য কর্মীরা জানান, যুবক নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাযও পড়ত।
সূত্র: আইরিন সুলতানার ব্লগ থেকে সংগৃহীত